গজারিয়া

নির্বাচন কমিশনের দুর্নীতিগ্রস্ত ২ কর্মচারী গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা দুর্নীতির অপরাধে নির্বাচন অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ইউনিট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) ও ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) মো. আলামিন (৩৯)।

সংবাদ সম্মেলন বলা হয়, নির্বাচন কমিশনের এক কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে নাগরিকদের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে এনআইডি তথ্য বিক্রি করে আয় করেছে ১১ কোটি টাকা।  এছাড়া মাত্র ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য সরবরাহ করেছেন তারা। প্রতিটি তথ্যের জন্য ৩০০ টাকা হিসাব করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা।

এবিষয়ে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহমুদুল হাসান বলেন, এরা গজারিয়া আসার আগে ঢাকার নির্বাচন কমিশনারের কার্যালয়ে ছিল। সেখানকার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত