পার্বতীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ও মন্মথপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ছানাউল্লাহ।

ইউএনও বলেন, আবাস প্রকল্পে অগ্নিকাণ্ডে ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবাকে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেউল গরুর ডাঙ্গা সরকারি আবাসন প্রকল্পে আগুন ১০টি ঘর পুড়ে যায়। ওই বছরে ১৪ নভেম্বর বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা সরকারি আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মিভূত।
এনিয়ে, গত ১৬ নভেম্বর  দৈনিক দেশ রূপান্তর অনলাইনে "ফের পার্বতীপুরে সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘর ভস্মীভূত" সচিব একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত