সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শুক্রবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, সর্বশেষ গত মঙ্গলবার বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি রাজকীয় আদালত জানায়, ফুসফুসে প্রদাহজনিত সমস্যার জন্য প্রয়োজনীর্য় য়চিকিৎসা ও পরীক্ষা শেষে বাদশাহ সালমান সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত