পাবনার ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেনারী) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আর.আর.পি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আর.আর.পি ফার্মাসিউটিক্যালসের যাত্রা শুরু হল।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা. মো. আবু সুফিয়ান।
আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আশরাফ হোসাইন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান, উপ-পরিচালক (প্রশাসন) ড. মো. তারেক হোসেন, উপ-পরিচালক ড. শেখ শাহীনুর ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আনন্দ কুমার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিডি ওয়াহিদ মাহমুদ, তানভীর আহমেদ, পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম, পাবনা এন এস আই’র ডিডি তৌহিদ ইকবাল, আর.আর.পি ফার্মাসিউটিক্যালসের সিইও মি. মার্ক, উর্ধ্বতন কর্মকর্তা মি. লি ও খামারী সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আর.আর.পি গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোঃ আজমল হোসেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন আর.আর.পি গ্রুপের পরিচালক (অপারেশন) রফিকুল আলম ও মামুনুর রশিদ রেইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা. মো. আবু সুফিয়ান বলেন, সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে প্রাণী সম্পদকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের ঐকান্ত প্রচেষ্টার মাধ্যমে আমাদের উৎপাদিত গবাদি পশু দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে হবে। ঔষধের মান নিয়ে কোন আপোষ করা যাবে না উল্লেখ্য করে তিনি বলেন, মানসম্পন্ন পণ্য ছাড়া বাজারে টিকে থাকা কোন ভাবেই সম্ভব নয়।
