সাভারে সমাবেশ

ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

সাভারে ট্যানারি শ্রমিকদের সরকার ঘোষিত নির্ধারিত ন্যূনতম ১৮ হাজার ১ টাকা মজুরি কাঠামো বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ট্যানারি শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও ন্যূনতম মজুরি কাঠামো নিশ্চিত করে ট্যানারি মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের আহ্বান জানান বক্তারা।

গতকাল শনিবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিকদের জন্য ২০২৪ সালে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু মালিকরা সেই নিম্নতম মজুরি আজ পর্যন্ত বাস্তবায়ন করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত