আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০২ এএম

তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আর মাহমুদ ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। গতকাল শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।

জানা গেছে, নিহত আব্দুল্লাহ আর মাহমুদ ফারুক পাবনার আমিনপুর থানার দিয়ারবামন্দি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি কোচে আরিচা ঘাটে পৌঁছান। ঘাটে নেমে স্পিডবোটে ওঠার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্পিডবোট কাউন্টারের কর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত