বিপিএলে ১১ ছক্কায় ইসাখিলের অপরাজিত সেঞ্চুরি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার দেখা গেল হাসান ইসাখিলের ঝড়ো ব্যাটিং। রংপুর রাইডার্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৭২ বলে অপরাজিত ১০৭ রানের ঝলমলে ইনিংস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালী তুলেছে ২ উইকেটে ১৭৩ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর শুরুটা ছিল ধীরগতির। পাওয়ারপ্লেতে ওঠে মাত্র ৩৩ রান, পতন হয় এক উইকেটের। তিনে নেমে জাকের আলী ৭ বলে ৩ রান করে বোল্ড হয়ে যান। এরপরই দারুণ এক জুটি গড়েন ইসাখিল আর হায়দার আলী। ইসাখিলের শুরুটাও হয়েছিল খুব ধীরে। ৫০ বলে ফিফটি পূরণ করেন। এরপর তিনি জ্বলে ওঠেন ব্যাট হাতে।

ইসাখিলের পরের ফিফটি করেছেন মাত্র ২০ বলে! ৭০ বলে সেঞ্চুরির পূরণের পর তিনি অপরাজিত থাকেন ১০৭ রানে, হাঁকান ১১টি ছক্কা আর ৪টি বাউন্ডারি। অন্যদিকে নোয়াখালী অধিনায়ক হায়দার আলী খেলেন ৩২ বলে ৩ চার ১ ছক্কায় ৩২ রানের অপরাজিত ইনিংস। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে আসে ৭৪ বলে ১৩৭ রান। রংপুরের আকিফ জাভেদ (৪ ওভারে ৫৩) আর নাহিদ রানাআ (৪ ওভারে ৪০ রানে ১ উইকেট) সবচেয়ে বেশি খরুচে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত