সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রামটি খুলে ভেতর থেকে পঁচনধরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান,তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয়  জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত