তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস। গতকাল রবিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি। উভয় বৈঠকের সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত