সাংবাদিকদের সঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসন বিএনপি প্রার্থীর মতবিনিময়

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন গজারিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে গজারিয়া প্রেস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউকে সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল ও আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান শিকদার, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আরফানসহ প্রেস ক্লাবের সিনিয়র ও সাধারণ সদস্যরা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামরুজ্জামান রতন বলেন, দলের প্রবীণ ও অসুস্থ নেতা আব্দুল হাইকে দেখতে না যাওয়ার বিষয়ে যে মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, ‘আমি তাকে সম্মান করি। আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করে আসছি। স্বতন্ত্র প্রার্থী যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তার প্রমাণ আমার কাছে রয়েছে। আমি চাই না কেউ অপমানিত হোক।’

মতবিনিময় সভায় তিনি সকলকে দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এস এম নাসির উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মাসুদ রানা, আমজাদ হোসেন মোল্লা, খায়রুল ইসলাম হৃদয়, ওসমান গনি, আরিফুল ইসলাম সাগর, রাসেল সরকার, মাসুদ আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত