খুলনা-১ আসন

ইসলামী ফ্রন্ট প্রার্থী সুনীল শুভ’র ১২ দফা ইশতেহার 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সুনীল শুভ রায় ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

‘মোমবাতি’ প্রতীক নিয়ে তিনি খুলনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর আগে তিনি জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাস্ট্রপ্রতি হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস সচিব ছিলেন।

তার ১২ দফা ইশতেহার হলো— মহান মুক্তিযুদ্ধেও চেতনায় দেশ গড়া, জনগণের নিরাপত্তা এবং মৌলিক সকল অধিকার নিশ্চিত করা, স্থানীয় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু, দখলদারিত্ব এবং মাদকমুক্ত করা, পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ, পানখালি ও পোদ্দারগঞ্জ ঘাটে সেতু নির্মাণ, খাল খননের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন, সুপেয় পানীয় জলের অভাব রোধ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি মুক্ত অফিস ও জবাবদীহিতা নিশ্চিত করা।

এ সময় তিনি বলেন, আমি জাতীয় পার্টির রাজনীতি করলেও ২০২৪ সালের পাতানো নির্বাচন নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। যে কারণে আমাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রদান করেন। আমি সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। এই জোটে অন্তর্ভুক্ত দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীক নিয়ে খুলনা ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি দীর্ঘ ২৫ বছর ধরে এই অঞ্চলের গণমানুষকে নিয়ে রাজনীতি করেছি বলে এখানকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমি অবহিত আছি। 

সংবাদ সম্মেলনে সম্মিলিত জাতীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত