গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা । মঙ্গলবার (২০ জানুয়ারি/) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুলতান (২৫)  উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের সাইদুল প্রধানের ছেলে।

সুলতানের মা জানান, মাদকের টাকা না পেয়ে তার ছেলে পরিবারের সদস্যদের অত্যাচার ও মারধর শুরু করে। অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছিল না। বরং দিন দিন নেশার মাত্রা বেড়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান শিবলু জানান, সুলতানের অত্যাচার সহ্য করতে না পেরে গত ১২ জানুয়ারি বিষয়টি  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান তার বাবা মা ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাদক সেবনকালে সুলতানকে তার বাবা মা আটক করে হাত পায়ে সিকলের বেড়ি পরিয়ে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করে। এ সময় জিজ্ঞাসাবাদে সুলতান মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় তাকে এ দন্ডাদেশ দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দন্ডপ্রাপ্ত সুলতানকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত