কুমিল্লার সাবেক এমপির দুই ভাতিজা বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক এমপি সুবিদ আলী ভুইয়ার দুই ভাতিজা মুক্তার হোসেন ভুইয়া ও নুরে আলম বুলু  বিএনপিতে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে

শুক্রবার (২৩ জানুয়ায়ি) দুপুরে উপজেলার জুরানপুর ইউনিয়নের জুরানপুর বাজারে বিএনপির নির্বাচনী পথসভায় মুক্তার হোসেন ও নুরে আলম ভুলুর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে আলোচনায় শুরু হয়। তারা দুজনেই গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিএনপির নির্বাচনী পথসভায়  প্রধান অতিথি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ শুক্রবার প্রচারের দ্বিতীয় দিন দাউদকান্দি উপজেলার জুরানপুরে পথসভায় সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন, নুরে আলম বুলু ও সেলিম ভুইয়াসহ ভুইয়া পরিবারের অনেকেই উপস্থিত ও  বক্তব্য রেখেছেন। 

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে জয়ী করতে কাজ করতে হবে।

বিএনপিতে যোগদানকারী নবাগতরা তাদের বক্তব্যে বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করে জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছি আমরা।

যোগদানের বিষয়ে সাবেক চেয়ারম্যান নুরে আলম বুলু বলেন, আমরা বিএনপিতে যোগদান করিনি। ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার একজন সম্মানিত লোক। স্যার আমাদের গ্রামের বাজারে আসছেন, স্যারকে সম্মান জানাতে আমরা পথসভায় উপস্থিত হয়েছি।

নুরে আলম আরও জানান, গত বুধবার  (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর ড. খন্দকার মোশাররফ হোসেন এর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন গোয়ালমারী ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনিই আজকে পথসভার আয়োজক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত