নির্বাচন ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে : আমান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান। গতকাল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত