১০ দিনব্যাপী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১২০তম ওরশ শেষ হচ্ছে আজ 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

চট্টগ্রামে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.)  ১০ দিনব্যাপী ১২০তম ওরস মাহফিল আজ শেষ হচ্ছে। এ উপলক্ষে প্রতিবছর মতো এবারও লাখ আশেক ভক্ত, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভেদাভেদ ভুলে দরবারে সমবেত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বাদ ফজর ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের শেষ দিনের  আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের দরবার শরীফে আসতে থাকে।

শনিবার দরবারের বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির, সেমা ও আখেরি মোনাজাত। সকাল ৮টা থেকে শুরু হওয়া শাহানশাহ  হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজা শরিফে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন চলবে। 

এদিকে উপজেলা প্রশাসন ওরস শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকাজুড়ে দায়িত্ব পালন করছেন।

ওরস শরীফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যাগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।

কর্মসূচির আওতায় ওরওশর প্রথমদিন গত ৩ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলায় খলিলুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলার ৫ম শ্রেণি সমমানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত