দলে পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত নেতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার অন্তর্গত ৪ নং নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। 

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার (২৪ জানুয়ারি) তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত