বিপিএলের সদ্য সমাপ্ত আসরের নিলামে কোটিপতি বনে গিয়েছিলেন নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগমুহূর্তে মালিকপক্ষ সরে দাঁড়ালে তার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তারপর চট্টগ্রামের দায়িত্ব নেয় বিসিবি। নাঈমের টাকা প্রাপ্তি নিশ্চিত হলেও বিপিএলে তার পারফর্ম্যান্স কেমন ছিল?
এবারের আসরে ১২ ম্যাচের ১২ ইনিংস খেলে নাঈম শেখ করেছেন ২৭২ রান। গড় ২৪.৭২ আর স্ট্রাইকরেট মাত্র ১২১.৯৭! ফিফটি করেছেন দুটি, সর্বোচ্চ স্কোর অপরাজিত ৫৪। এর কোনোটাই টি-টোয়েন্টি মেজাজের সঙ্গে মানানসই না। কোটি টাকার ক্রিকেটারের ক্ষেত্রে তো নয়ই। যদিও তার দল হয়েছে টুর্নামেন্টের রানার্সআপ।
হিসেব করলে দেখা যায়, নাঈম শেখের প্রতিটি রানের দাম ৪০ হাজার ৪৪১ টাকা। গতকালের ফাইনালে তিনি করেছেন ১০ বলে ৯ রান। রাজশাহী ওয়ারিয়র্সের ১৭৪ রান তাড়ায় নাঈমের দল থেমে গেছে মাত্র ১১১ রানে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় নাঈম আছেন ৬ নম্বরে। ৩৯৫ রান নিয়ে শীর্ষে সিলেটের পারভেজ ইমন।
বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে: আজিঙ্কা রাহানে
গত এক-দেড় বছর ধরে ক্রিকেট ব্যাহত হচ্ছে: শান্ত