রেডফোর্ডকে স্মরণ করে সিনেমায় ভাসল সানড্যান্সের প্রথম দিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে পর্দা উঠেছে ২২ জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ স্টেটের পার্ক সিটি ও সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম এই উৎসব। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব এটি। এর যাত্রা শুরু হয়েছিল ১৯৭৮ সালে। মার্কিন ও আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নতুন সৃষ্টিকর্ম প্রদর্শিত হয়ে থাকে এ উৎসবে।

এবারের উৎসবের প্রথম দিন এক ডজনের বেশি সিনেমা দেখানো হয়। তবে উৎসবের শুরু হয় হলিউডের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সানড্যান্স চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা রবার্ট ব্রাডফোর্ডকে স্মরণ করে।

২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের প্রোভো শহরে নিজ বাড়িতে মারা যান ৮৯ বছর বয়সী এই কিংবদন্তি। তাকে ছাড়া এবারই  সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে।

গত ৪০ বছর ধরে আমেরিকায় স্বাধীন চলচ্চিত্রকে গড়ে তুলতে এগিয়ে নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রবার্ট ব্রাডফোর্ড। এ বছর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে শুরুর আগে রবার্ট ব্রাডফোর্ডকে স্মরণ করে একটি ছোট ভিডিও দেখানো হয়। ভিডিওটি চলাকালে দর্শকরা বারবার করতালিতে ভোরে তুলেন এবং অনেক স্বেচ্ছসেবকে ধন্যবাদ ব্রাড বেচ পড়ে থাকতে দেখা গেছে। উৎসবের শেষদিন ১৯৬৯ সালে তার প্রথম সত্যিকারের স্বাধীন সিনেমা ‘ডাউনহিল রেসার’ দেখানো হবে।

এছাড়া  এবারের উৎসবে ‘টুনার’, ‘ক্যারোসেল’ ও ‘দ্য ইনকামার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রিমিয়ার হয়েছে। উৎসবের প্রথম দিনে জোসেফাইন ডেকারের ‘চেজিং সামার’, এলিনর উইলসন ও অ্যালেক্স হাস্টন ফিশারের ‘উইকার’, ও  জন উইলসনের ‘দ্য হিস্ট্রি অফ কংক্রিট’ সহ অনন্ত এক ডজনের বেশি চলচ্চিত্র দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত