গাইবান্ধায় ‎স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা ও ভাংচুর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

 ‎গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার  (২৩ নভেম্বর ) রাতে সাঘাটা উপজেলার কচুয়া ও পদুমশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

‎‎স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে নিশাদের নির্বাচনী লিফলেট বিতরণ শেষে কর্মী, সমর্থকরা কচুয়া ইউনিয়নের একটা বাজারে চা খাচ্ছিল। হঠাৎ করে একদল লোক তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে কর্মী, সমর্থকদের  সাতটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় অন্তত কয়েকজন নেতা-কর্মী আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে প্রায় একই সময় সাঘাটার পদুম শহরে একটা বাসায় বসে নির্বাচনী মতবিনিময় করছিল নিশাদের কর্মী সমর্থকরা। এসময় বাসার বাহিরে রাখা ৫টি মোটরসাইকেল পুরোপুরি ভাংচুর করা হয়। সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।' 

হামলার ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কারকৃত বিএনপির সাবেক জেলা সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বলেন, ' বিএনপি প্রার্থী ফারুক আলমের কর্মী ও সমর্থক সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপ তার কর্মী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে আমার কর্মী সমর্থকের উপর হামলা করেছে। তারা ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাংচুর করেছে এবং আমার সমর্থকদের আহত করেছে। এ ঘটনায় আমি আগামীকাল সকালে সাঘাটা থানায় এবং রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিব।

এবিষয়ে বিএনপি প্রার্থী ফারুক আলম জানান, 'ভাঙচুরের বিষয়ে আমি কিছুই জানি না। তবে শুনেছি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভন্তরী কোন্দলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।'

সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, 'গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম। তবে এ ঘটনায় বিকেল চার টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।'
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত