ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

রাজধানীর বাড্ডার আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন। নিহত সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে।

গত শুক্রবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, সুবীর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।

গতকাল শনিবার বাড্ডা থানার এসআই মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার খবর পেয়ে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, সুবীর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত