জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইব্রাহিম। তিনি বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনুস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হামলার উদ্দেশে এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিল। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন।

আহত জহিরুল জানান, অভিযুক্ত ব্যক্তি সকাল সাড়ে ৯টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিলেন। অফিস খোলার পর তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। সন্দেহ হলে তার কোমরের দিকে হাত দিলে সেখানে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ পাওয়া যায়। পরে লোহার সরঞ্জামটি জব্দ করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি ছিনিয়ে নিয়ে তার (জহিরুল) ওপর আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত