কুষ্টিয়ায় জামায়াত আমিরের জনসভা 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ার নির্বাচনী জনসভা শুরু হয়েছে। সকাল থেকে দলে দলে জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।

সরেজমিন দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা প্রবেশের নিয়মিত তদারকি করছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীরা অনেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ দলীয় মনোগ্রাম সম্বলিত ব্যাচ, টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন।

কুমারখালী থেকে আসা সাইফুল ইসলাম বলেন, আমরা জামায়াতে ইসলামীর রাজনীতি করি। যার কারণে অনেক কষ্টে ছিলাম। জেল জুলুম সহ্য করা লেগেছে। আজ আমাদের দলীয় প্রধানকে দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।  

শহর যুব বিভাগের মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, জামায়াতে আমিরকে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় আজ বরণ করা হবে। জনসভায় ২ লক্ষাধিক লোকের সমাগম হবে। এ জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।

জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের পাশের ভবনে টাঙানো হয়েছে দলের প্রধানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।

এ সফরে সকাল ১০টায় কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, বেলা ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকাল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত