হঠাৎ অসুস্থ হয়ে আমির হামজা হাসপাতালে ভর্তি 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি সুস্থ রয়েছেন।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আমির হামজা হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত