ধানের শীষের সমর্থনে একাট্টা শরীয়তপুর-৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

শরীয়তপুর-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রতিদ্বন্দ্বী দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন একত্রিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। গতকাল সোমবার বিকেলে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের চরসাতমাটিয়া গ্রামের চৌকিদার বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর দলীয় ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুর জেলাকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। বৈঠকে নেতাকর্মীরা তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত