বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল প্রকাশ করা হবে আজ বুধবার (২৮ জানুয়ারি)। বিষয়টি নিশ্চিত করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সপ্তম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজকে ওয়েবসাইটে (https://ntrca.gov.bd/) প্রকাশ করা হতে পারে।
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আবেদন করেছিলেন প্রায় ২১ হাজার চাকরিপ্রত্যাশী। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে এ আবেদন জমা পড়ে।
১০ জানুয়ারি ২০২৬ তারিখে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আবেদনপ্রক্রিয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ।
