আমরা প্রতিশোধ নেব না, প্রতিহিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

তারেক রহমানের প্রতি মানুষ আশা দেখতে পাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখ লাখ মানুষ হচ্ছে। মানুষ তার মধ্যে আশা দেখতে পাচ্ছেন । তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছেন। যে নেতা মানুষকে ভোলো কিছু দেওয়ার কথা বলছেন। 

আজ বুধবার বিকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, তারেক রহমান মায়েরদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডসহ ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলছেন।  

তিনি বলেন, ১৫ বছর ভোট নিয়েগেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন, আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখাসে অনেক নির্যাতিত হয়েছি। প্রিজাইডিং হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে।  আমরা হিন্দু ও মুসলিম সহ অন্যান্য ধর্মালম্বীর ভাই বোনরা  আমরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।  

তিনি আরও বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি, মিথ্যা মামলার ভোগান্তি নেই, ধানক্ষেতে রাত্রীযাপন করতে হয়না। 

জোরদিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশটাতে একটু শান্তি দরকার আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে দেশের শান্তি ফেরাবো। 

রাজনীতিক জীবনে নিজের স্বচ্ছতা তুলে ধরে ফখরুল বলেন মানুষের জন্য কাজ করতে এসে বসত বাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি, কারো উপকার করে এক কাপ চা পান করিনি।

আমরা প্রতিশোধ নেবোনা, আমরা প্রতিহিংসার রাজনীতি চাইনা, এ দেশটাতে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। 

এ সময় সামনে নির্বাচনে ধানের শীষে ভোট চান মির্জা  ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত