গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। এ ছাড়া চার আসামির আমৃত্যু কারাদ- ও ১১ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ। আমৃত্যু দ-প্রাপ্তরা হলেন মিন্টু শেখ, কেনাই শেখ, আলীমুজ্জামান বিটু ও প্রিন্স খাঁ।
×
