সুপ্রিম কোর্টে শুনানি

সাংবাদিকদের নির্বিঘেœ প্রবেশে প্রধান বিচারপতিকে চিঠি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এজলাসগুলোয় সাংবাদিকদের নির্বিঘেœ প্রবেশাধিকার চেয়ে প্রধান বিচারপতির উদ্দেশে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই চিঠি দেওয়া হয়। এতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘেœ প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের কোনো কোনো এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে মামলার শুনানি ও সিদ্ধান্তের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে এলআরএফের চিঠিতে উল্লেখ করা হয়। গত ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট বিষয়ে একটি আবেদন দেওয়া হলেও সমাধান না হওয়ায় আবারও প্রধান বিচারপতির কাছে সমাধান চেয়ে গতকাল এ আবেদন করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত