হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ এএম

৯ বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি তকমা দিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাববিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল সংশ্লিষ্টবিষয়ে পরের শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এর আগে সকালে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয় বলে সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

এ মামলার আসামিরা হলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা। আসামিদের মধ্যে শহিদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল্লা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অপর আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে ডিএমপির সোয়াত (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম) ও সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত