জনগণের ভোট নিয়ে অন্য চিন্তা করলে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে: শফিকুর রহমান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের যুবকরা হিমালয়ের সমান। এ ফ্যাসিবাদকে তাড়িয়েছে। সেই যুবকরা এখনো ঘুমাই নাই। তারা জেগে আছে। আগামীতে যারা জনগণের ভোট নিয়ে অন্য চিন্তা করবেন, এ যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। পরে সিংহের থাবা সামলাতে পারবেন না। সুতরাং কারো ভোটের দিকে নজর দিবেন না। এখন সেই স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, সেই দিন আর নাই। এখন আমার ভোট আমি দিব, আপনার ভোট আপনি দিবেন। এর নাম গণতন্ত্রের সৌন্দর্য। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা চিন্তা করছি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৭টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন জামায়াত আমির বলেন, যারা ৫ তারিখের পরে জুলাই আন্দোলন মানেন না। চাঁদাবাজ ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত হয়ে ফ্যাসিবাদের মত আচরণ করছেন। আগামী ১৩ তারিখ বাংলাদেশ জনগণ ফ্যাসিবাদ মুক্ত সরকার গঠনের করার জন্য বসে আছেন। যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে তাদের দিয়ে ফ্যাসিবাদ দূর করা যাবে না।

তিনি বলেন, যারা হাঁচি কাশি দিলেও বিদেশে চিকিৎসার জন্য যায় তারাও একসময় এদেশ শাসন করেছেন। এই দেশটা তাদের কাছে কাটা কামানোর মেশিন। জনগণের টাকা মেরে দিবেন। ব্যাংকের টাকা, শেয়ার বাজারের টাকা লুট করে বিদেশে নিয়ে যাবেন। সেই টাকা দিয়ে ছেলে-মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন। এটাই তাদের দেশপ্রেমের নমুনা।

তিনি আরও বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। এটা মেনে নেওয়া যায় না।

কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা-১০ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, এনসিপি মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস সাঈদ বিন হাবিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, হাজীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক ড. দেলোয়ার হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, ঢাকা দক্ষিণ জেলা জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, সাবেক ছাত্রনেতা নোমান হোসেন নয়ন, ঢাকা মহানগর জামায়াত নেতা মুহাম্মদ সিরাজুল হক, খেলাফত মজলিশ লাকসাম উপজেলা সভাপতি মুফতি মাহবুবুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ,  কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা-৯ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত