আসছে আগুনের দিন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

বিশ্ব উষ্ণায়ন নিয়ে, গবেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আগেই। সতর্ক করে জানানো হয়েছে, কী হতে পারে, কীভাবে পরিত্রাণ তা নিয়ে আলোচনাও হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন গবেষণায় সতর্ক করা হয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আগামী কয়েক দশকের মধ্যে কোটি কোটি মানুষ বিপজ্জনকভাবে উচ্চতাপমাত্রা টের পাবেন। গবেষকদের অনুমান, যদি গড় বৈশ্বিক তাপমাত্রা আগের স্তরের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে ২০৫০ সালের মধ্যে প্রায় ৩.৭৯ বিলিয়ন মানুষকে চরম উত্তাপ পরিস্থিতিতে বসবাস করতে হবে। গবেষকরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি এভাবে এগোলে, সেই সময়ে আগেই মারাত্মক প্রভাব দেখা দেবে। প্যারিস চুক্তি অনুসারে, বিশ্বব্যাপী তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাপের সংস্পর্শে আসার সম্ভাবনা তীব্রভাবে বৃদ্ধি পাবে। নেচার সাসটেইনেবিলিটি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অদূর ভবিষ্যতে এই সংখ্যা ৪১%-এ পৌঁছতে পারে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস এবং ব্রাজিলসহ কিছু অঞ্চলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনবসতিপূর্ণ দেশগুলোতে যার প্রভাব পড়বে বেশি। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইন। এসব দেশের বাসিন্দাদের তীব্র কষ্টের মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্য, গবেষণায় আরও দেখা গেছে ঠাণ্ডা জলবায়ুযুক্ত দেশগুলোও এ থেকে মুক্ত থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত