ব্যাখ্যাহীন স্বপ্ন

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:৩৬ এএম

মানুষ কেন স্বপ্ন দেখে? এই রহস্য চিরকালের। মনোবিদদের মতে, আশ্চর্য মনস্তাত্ত্বিক কারণে আমরা স্বপ্ন দেখি। মানুষের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয়-ইচ্ছার প্রতিফলনই স্বপ্ন। আমরা অনেক স্বপ্ন দেখি। কিন্তু সব স্বপ্ন মনে রাখতে পারি না।  প্রায় ৫ হাজার বছর আগে, মেসোপটেমিয়ায় স্বপ্ন সম্পর্কে যে প্রাচীন রেকর্ড পাওয়া যায়, তা মূলত কাদামাটির পাত্রে নথিভুক্ত ছিল। গ্রিক এবং রোমান যুগে মানুষরা, স্বপ্নকে এক বা একাধিক দেবতার কাছ থেকে প্রত্যক্ষ বার্তা অথবা মৃত ব্যক্তির কাছ থেকে আসা বার্তা যা ভবিষ্যদ্বাণী হিসেবে গণ্য করত। এ বিষয়ে বড় কাজ করেছেন, সিগমন্ড ফ্রয়েড। তার মতে, আমাদের অনেক ইচ্ছে থাকে অবদমিত। এর ছোঁয়া স্বাভাবিক সময়ে টের পাই না। তবে মানুষ যখন স্বপ্ন দেখে, তখন তা সামনে আসে। এছাড়া আরও একদল বিজ্ঞানী ভাবেন, ঘুমের মধ্যে মস্তিষ্কে কিছু সংকেত পৌঁছে যায়। সেখান থেকে তৈরি হয় স্বপ্ন। মানুষ অধিকাংশ সময় স্বপ্নে গত দিন বা সপ্তাহের বিভিন্ন ঘটনা সম্পর্কিত কিছু দেখে। প্রতিটি স্বপ্নের আলাদা মানে রয়েছে। যার মধ্যে বেশ কিছুর মানে পরিচিত। কিন্তু এমন অনেক স্বপ্ন মানুষ দেখে থাকে, যার মানে খুঁজে পায় না। সাইকিয়াট্রিস্টরা বলছেন, মানুষের ঘুমের মধ্যে রয়েছে ৩টি পর্যায়। প্রথম পর্যায় হলো সিøপ অনসেট, দ্বিতীয় পর্যায়ে লাইট স্লিপ, তারপর তৃতীয় এবং চতুর্থ পর্যায় নিয়ে হয় ডিপ স্লিপ বা র‌্যাপিড আই মুভমেন্ট স্টেজ। এ পর্যায়েই মূলত দুঃস্বপ্নগুলো দেখা হয়। শুধু দুশ্চিন্তা থেকে নয়, অসচেতনতা থেকেও দুঃস্বপ্নের উৎপত্তি হয়। তবে স্বপ্ন নিয়ে সর্বশেষ আধুনিক ব্যাখ্যা, কোনো বিজ্ঞানী দিতে পারেননি। আদৌ দেওয়া সম্ভব কি না, তা এখোনো পরিস্কার নয়। তবে সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, বিজ্ঞানীরা স্বপ্নের আধুনিক এবং বাস্তবসম্মত প্রমাণ নিয়ে দ্রুত বিশ্ববাসীর সামনে হাজির হবেন। তারা মনে করছেন, এর ফলে বিজ্ঞানের নতুন পথ উন্মোচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত