নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মো. শরীফুল ইসলাম (২৫) নামের এক মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে তার চাচাতো ভাই শাকিল মিয়া। এ সময় জহিরুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হন।

নিহত শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) চাচা বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তেজিত হয়ে শরীফুলের বাড়ি যান শাকিল। এ সময় শাকিল ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেন। তাদের চাচা জহিরুল ইসলাম ঝগড়া থামাতে এলে তিনিও গুরুতর আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন শরীফুলের অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত