রিজভীর অভিযোগ

আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১০ এএম

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্রশিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দল। জামায়াত-ছাত্রশিবির নারীদের অনলাইন-অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।’

জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত