পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্য সরকারের: আব্দুর রহিম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

বিদেশ থেকে পেঁয়াজ ও পেঁয়াজ বীজ আমদানি নির্ভরতা কমিয়ে আনতে এবং দেশে পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে ফরিদপুরে পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আব্দুর রহিম। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন করেন তিনি। এ সময় মাঠ পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহাদুজ্জামান, দেশের সেরা পেঁয়াজবীজ উৎপাদনকারী নারী কৃষাণী শাহেদা বেগমসহ পেঁয়াজ বীজ চাষিরা উপস্থিত ছিলেন। 

মাঠ পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, আগামী বছর থেকে যেন পেঁয়াজ আমদানি করতে না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। ভবিষ্যতে দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের মানুষের চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত