ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল শেষ হবে না। ইসলামী আন্দোলনকে আল্লাহ যদি কবুল করে ৫৪ বছরের ইতিহাস ৫৪ মাস নয় ৫৪ দিনেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবার শাসন আমল এদেশের মানুষ দেখেছে। ক্ষমতায় গেলে সবাই হনুমান হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হাজিরহাটের তোহা স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, তারা এদেশের মানুষকে ইনসাফ শেখায়, যে ইনসাফ গোপনে আমেরিকার সঙ্গে বসে বাস্তবায়ন করবে। ঐ ইনসাফ আমরা বাংলার মানুষ দেখতে চায় না। তারা ইসলামের নামে আমেরিকা খ্রিষ্টান মহিলার সঙ্গে আতাত করে ক্ষমতায় গেলে শরীআহ আইন চলবে না। বাংলাদেশে একটাই দল রয়েছে যে দল ইনসাফ ও শরীআহ মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ। সেই ইনসাফের প্রতীক হাতপাখা। শরীআহ শুনলে অনেকেরই ভয় কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি।
তিনি আরও বলেন, ন্যায় ইনসাফ ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ যার কথা বলার প্রয়োজন নেই। তিনি ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কোন দুর্নীতির আঁচড় তার গায়ে লাগেনি। এই রামগতি-কমলনগরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খালেদ সাইফুল্লাহর বিকল্প নেই। তাই আপনাদের হাতে তুলে দিলাম তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিজবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, জেলা নির্বাহী সদস্য মুফতি শরীফুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপনসহ প্রমুখ।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের জন্য তিন স্কোয়াড ঘোষণা