পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

গত শুক্রবার পটুয়াখালীর বাউফলের ধুলিয়া এলাকায় হামলার শিকার হন মোশারেফ হোসেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানিয়ে জুলাই ঐক্য-পটুয়াখালী নামের সংগঠনের ব্যানারে পটুয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা এলাকায় সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আন নাহিয়ান, রফিকুল ইসলাম বশার, এবি পার্টির সদস্য সচিব কামাল হোসেন, জেলা ছাত্র শক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত