তুরস্কের দক্ষিণাঞ্চলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে গিয়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন।
ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হন।
গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ করেননি।
তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল।
কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২শ প্রাণহানির শঙ্কা
১৪৫ বিদ্রোহীকে হত্যার পর থমথমে পাকিস্তান