মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে কড়াইল বস্তিতে জুবাইদা রহমান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কড়াইল আনসার ক্যাম্প এলাকায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট  ডা. জুবাইদা রহমান।

আজ সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন তিনি।

মতবিনিময়সভায় রোগীরা তাদের সমস্যা নিয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে আলোচনা করেন। তিনি সবার সমস্যাগুলো গুরত্ব সহকারে শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত