চ্যানেল টোয়েন্টিফোরের সিইও তরুণ চক্রবর্তী আর নেই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন। রবিবার রাত ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষকৃত্যের বিষয়ে পরে জানানো হবে।

তরুণ চক্রবর্তী চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন। চ্যানেলটি পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত