প্রিমিয়ার সিমেন্টের ২ প্রতিষ্ঠান একীভূতের সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির দুই সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও অঙ্গ প্রতিষ্ঠান প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে এ একীভূতকরণ স্কিমে উচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদন পেয়েছে কোম্পানিটি। গতকাল সোমবার ডিএসই সূত্রে বিষয়টি জানা গেছে।

সম্প্রতি হাইকোর্টের এক আদেশে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত