মানবতাবিরোধী অপরাধ

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল প্রসিকিউশনের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

চব্বিশের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাসীন দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযুক্তরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনায় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন এবং পরবর্তী কার্যক্রম ও শুনানির দিন নির্ধারণ করবেন।

বর্তমানে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন—উভয়েই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত