মুন্সীগঞ্জে ফেনসিডিল ও স্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মো. আজিজুল হাকিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ফেনসিডিল ও স্কাফসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আজিজুল ওই এলাকার মজনু সরকারের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১১।  

তাতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৮ বোতল স্কার্ফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের আশেপাশের জেলায়  সরবরাহ এবং বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত