ইংলিশ ক্লাব লেস্টার সিটির জার্সিতে মাঠে নেমে চোটে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চোধুরী। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে মাঠে নেমে আধ ঘণ্টায় মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পাওয়ার স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের কর হয়।
চোটের ধরন দেখেই বোঝা গিয়েছিল সেটা গুরুতর। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে মাঠে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তার হাঁটুতে স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকেরা পরবর্তী কার্যক্রম ঠিক করবেন। হামজার চোটে লেস্টার সিটির পাশাপাশি উদ্বিগ্ন বাংলাদেশ জাতীয় দলও।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাটিতে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ আছে। এই দুই ম্যাচে হামজাকে পাওয়া নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ খেলা লেস্টার সিটির অবস্থাও ভালো নয়। অবনমন অঞ্চল থেকে তারা ৬ পয়েন্ট দূরে আছে।
এমতাবস্থায় ২৬ বছর বয়সী হামজাকে নিয়ে উভয় দলেই আছে দুশ্চিন্তা। লেস্টারের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘এমসিএল’ নামক এই চোট থেকে সেরে উঠতে হামজার ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে লেস্টার সিটি। বাফুফে অবশ্য মার্চের দুটি ম্যাচে হামজাকে পেতে আশাবাদী।
বিশ্বকাপের ঘাঁটি হিসেবে নিরিবিলি শহরকে বেছে নিল আর্জেন্টিনা
আল-নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো
কারাবাও কাপ ফাইনালে নিয়ম পরিবর্তনের দাবি গার্দিওলার