১২ কেজির সিলিন্ডার পেতে বাড়তি দিতে হচ্ছে ৪৫০ টাকা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুচরা বাজারে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৪৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৫৬ টাকা হলেও বিভিন্ন দোকানে বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়। অন্য ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার পরিবহন খরচ, সরবরাহ সংকটসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করছেন। রান্নার গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল পরিবারগুলো বিকল্প কিছু না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত দামেই গ্যাস কিনছেন।

বোয়ালমারী বাজারের বাসিন্দা শাপলা খানম নামে এক গৃহিণী বলেন, ‘সরকার দাম নির্ধারণ করলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন, দেখার যেন কেউ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত