যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছে ,বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম)। কর্তৃপক্ষ নিহতদের মাদক সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছে, তবে জাহাজ বা ব্যক্তিদের মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ প্রদান করা হয়নি।
এই হামলার ফলে প্যাসিফিক ও ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মৃতের সংখ্যা কমপক্ষে ১২৮ জনে পৌঁছেছে। সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩৬টি আক্রমণে ৩৮টি জাহাজ লক্ষ্য করা হয়েছে, জানিয়েছে নজরদারি সংস্থা এয়ারওয়ার্স। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এই হামলাগুলোকে অবৈধ নির্বিচার হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।
ট্রাম্প প্রশাসন এই অভিযানগুলোকে যুক্তরাষ্ট্রের উপর সশস্ত্র আক্রমণের সমতুল্য হিসেবে দেখিয়েছে এবং মাদক পাচারে জড়িত কয়েকটি গোষ্ঠীকে 'সন্ত্রাসী' হিসেবে ঘোষণা করেছে। তবে সমালোচকরা বলছেন, এসব হামলা নিরীহ নাগরিকদেরও লক্ষ্য করছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। নিহতদের পরিবার, যার মধ্যে রয়েছে কলম্বিয়ার জেলে আলেজান্দ্রো কাররানজা, ইন্টার-আমেরিকান হিউম্যান রাইটস কমিশনে অভিযোগ দায়ের করেছেন।
সাউথকম এর আগের হামলা চালিয়েছে ২৩ জানুয়ারি। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, এই ধরনের অপারেশনগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দায়বদ্ধ করা খুবই কঠিন।
