উৎপাদিত গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়া পাবে, অন্যরা পাবে পরে:  রুমিন ফারহানা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

নিজ সংসদীয় এলাকার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। জসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজ এলাকার হাসপাতালে নিজের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে পাঁচ বছর পর নিলর্জ্জের মতো ভোট চাইতে আসব না।

তিনি বলেন, আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার আমার মা-বাবা, বোন, ভাই, ও চাচারা ব্যবহার করার জন্য পাবে। তাহার পরে অন্য জায়গায় যাবে। আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রথমে সংসদে গ্যাসের জন্য দাবি জানাব। মন্ত্রণালয়ে চেষ্টা করব তার পরেও যদি কোন ব্যবস্থা না হয় আপনাদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দিব। তখন গ্যাস না দিয়ে যাবে কই?

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার অংশ বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন বুধন্তী ও চান্দুরা গণসংযোগ শেষে চান্দুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ডাংকবাংলো মাঠে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (হাঁস প্রতীক) ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সেবাসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সরাইল আশুগঞ্জ সহ বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন কে সারাদেশর মধ্যে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা হবে।

আমার ব্যক্তিগত চিকিৎসা হবে আমার নির্বাচনীয় আসনের হাসপাতালে। তখন হাসপাতালে ঔষুধ নাই, ডাক্তার নাই বলার কোন উপায় থাকবে না। এছাড়াও তিনি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

নির্বাচনী পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, আসাদুজ্জামান মুন্সি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত