পথসভায় হাসনাত আবদুল্লাহ

ফ্যাসিবাদী কায়দায় পুলিশ নগ্ন রূপে ফিরেছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ গত শুক্রবার ঢাকায় দেখতে পেয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে ফিরে গিয়েছে। গতকাল শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১-দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা বিএনপি ভাইদের কাছে যাবেন, যারা জিয়ার দর্শনকে বিশ্বাস করেন, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেন, তারা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটটা দেবেন দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে।’

পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হাসানাত আবদুল্লাহ বলেন, ‘আপনার বাসায় সন্তান রয়েছে। আপনার মা-বাবা রয়েছেন। আপনি যদি বিগত তিনটি নির্বাচনের মতো আবার ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন, আগামীর বাংলাদেশ, সন্তানের ভবিষ্যৎ চাঁদাবাজদের হাতে তুলে দেবেন, নাকি ইনসাফের বাংলাদেশে দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত