পথসভায় সালাহউদ্দিন

ক্ষমতায় গেলে প্রযুক্তিনির্ভর দেশ গড়া হবে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

বিএনপি স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, বারবার প্রতিষ্ঠা করেছে। বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করার দল। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি। এ দেশের উন্নয়ন, নারী অগ্রগতিসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি গণতন্ত্র উদ্ধারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা তার উত্তরাধিকার।

গতকাল শনিবার সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে ও তারুণ্যের ভাবনাকে ধারণ করে, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার সঙ্গে আলোচনা করে এ অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত