নিখোঁজের দুইদিন পর সেফটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, গ্রেপ্তার ৩

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর বাথরুমের সেফটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়।

শিশু কানিজ ফাতিমা ওই এলাকার কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীন দম্পতির মেয়ে। গত ৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সে নিখোঁজ হয়।

আটকরা হলেন প্রতিবেশী তোফায়েল আহাম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে মেয়ের মরদেহ গুম করেছে বলে অভিযোগ করেন তিনি।

এঘটনায় তিনি তোফায়েল আহম্মেদসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানানা, শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত